Dhaka post
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ফেরিতে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, মো. শিহাব উদ্দিন
অক্টোবর ৬, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে ফেরিতে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, মো. শিহাব উদ্দিন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরিতে ওঠার সময় দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে আশরাফ হোসেন আসাদ নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুরে বক্তাবলী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ হোসেন ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার হোসেন মিয়ার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, ধলেশ্বরী নদী পারাপারের জন্য বক্তাবলী এলাকায় ফেরি চলাচল করে। ফেরিতে ওঠার সংযোগ সড়কের বিভিন্ন অংশ উঁচু-নিচু ও ভাঙাচোরা হওয়ায় যানবাহন ওঠানামায় সমস্যা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, দুপুরে একটি ট্রাক ফেরিতে ওঠার পর আরেকটি ট্রাক ওঠার সময় আশরাফ হোসেন যানবাহনের সিরিয়াল দেখাচ্ছিলেন। এ সময় দ্বিতীয় ট্রাকটি ফেরিতে ওঠার সময় তিনি দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে ফেরিতে থাকা লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা ফেরিতে ওঠার সংযোগ সড়ক সংস্কার এবং যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।