আগৈলঝাড়া প্রেসক্লাবে ৫ সেপ্টেম্বর শনিবার প্রেসক্লাবে সভাপতি শামিমুল ইসলামের সভাপতিত্ব এক সাধারণ সভায় ক্লাবের সাধারণ সম্পাদক মো.নাজমুল ফকির ও নির্বাহী সদস্য মো.সাইফুল ইসলামকে ক্লাবের পদথেকে বহিষ্কার করা হয়েছে। কারন হিসেবে সভাপতি জানায়,
আগৈলঝাড়া থানায় হামলা ও ভাংচুর মামলায় আসামি থাকায় অপরাধে তাদেরকে পদ থেকে বহিস্কার করা হয়েছে।
তিনি আরো জানান ওই শূণ্য পদে আগৈলঝাড়া প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাহিদুল ইসলামকে ও নির্বাহী সদস্য করা হয়েছে সরদার হা্রুন রানাকে।
একই সাথে আগৈলঝাড়া প্রেসক্লাবে পূনরায় বহাল করা হয়েছে সাংবাদিক এসএম ওমর আলী সানি কে।##
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com