আমলাপাড়ায় গভীর নলকূপ উদ্বোধন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার ২২ কে বি সাহা বাইলেন এলাকায় একটি গভীর নলকূপ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্থানীয় পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসীর আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভীর নলকূপটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, আমলাপাড়া নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ একটি এলাকা। স্থানীয় সড়কের উন্নয়ন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা স্থানীয় বাসিন্দারা ছেড়ে দিলে সড়কটি সংস্কার বা নির্মাণের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
এলাকার পানির সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, সুপেয় পানির সংকট পুরোপুরি সমাধানে আরও সময় লাগতে পারে। এ সময় স্থানীয়দের পানির চাহিদা পূরণে গভীর নলকূপটি স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।
এ সময় তিনি মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানান। পরিবারের কেউ মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে তাকে সহযোগিতা না করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান সাখাওয়াত।
সামাজিক সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে বসবাস করবেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক হানিফ সরদার, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাসুম খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com