আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মুজিবনগরে বিএনপির প্রস্তুতিমূলক বৈঠক
মুজিবনগর উপজেলা
প্রতিনিধি: তন্ময় মন্ডল
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণের নির্দেশনায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গ্রাম পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদের বাসভবনস্থ কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বাগোয়ান ইউনিয়নের রতনপুর ও ঢোলমারি গ্রামের দায়িত্বশীল নেতাকর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ। তিনি আসন্ন নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়ী করতে তৃণমূল পর্যায়ে দলীয় কোন্দল নিরসন, নতুন সদস্য সংগ্রহ এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার ওপর জোর দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি রমজান আলী মেম্বার, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহানুর রহমান সোহাগ এবং কেদারগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক তাজউদ্দিন গায়েন।
এ সময় কৃষকদল নেতা রমজান আলীসহ রতনপুর ও ঢোলমারি গ্রাম থেকে আসা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী এবং ছাত্রনেতারা বক্তব্য দেন। বক্তারা আসন্ন নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে রতনপুর ও ঢোলমারি গ্রামের বিভিন্ন ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com