
দিনাজপুরের কাহারোলে অবস্হিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এম পি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এম পি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁরা ঐতিহাসিক এই মন্দির পরিদর্শন করেন। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর আলম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা,কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম ও দিনাজপুর রাজদেবত্বর স্টেজের এজেন্ট রনজিৎ কুমার সিংহ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।মন্ত্রী ও সংসদ সদস্য গন মন্দির পরিদর্শনে এলে তাঁদের কে মন্দির পরিচালনা কমিটির সদস্য গন পুষ্প স্তবক ও উত্তরীয় দিয়ে বরন করেন।
ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্যের অন্যতম নিদর্শন শ্রী শ্রী কান্তজীউ মন্দির পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত অতিথিরা মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব ও ঐতিহ্য সম্পর্কে অবগত হন।
দিনাজপুরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন এই কান্তজীউ মন্দির দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে পরিচিত।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com