
দিনাজপুরের কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৫ নভেম্বর বুধবার সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে এ
কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ জাহিদুর রহমান, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, বীর গন্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শিপন সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা বৃন্দ। কৃষি অফিস সূত্রে জানা যায়, এ অর্থবছরে উপজেলায় ২ হাজার ২ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা প্রদান করা হবে। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে কৃষক দের উদ্দেশ্য প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম বলেন,
সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষকদের চাষাবাদের খরচ কমানোর পাশাপাশি সরিষার আবাদ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ কর্মসূচির ফলে এলাকার কৃষকরা উপকৃত হবেন এবং সরিষা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করি।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com