
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ ২০২৬ এর কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম আজ রংপুর রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুরে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশে সম্পন্ন হয়েছে।
পরীক্ষা শুরুর পূর্বে কম্পিউটার দক্ষতা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রংপুর রেঞ্জের ডিআইজি ও উক্ত পরীক্ষা বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-সেবা রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও আনুষঙ্গিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স), রংপুর রেঞ্জ জনাব শাহ মমতাজুল ইসলাম; পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স), রংপুর রেঞ্জ জনাব বি, এম, আশরাফ উল্যাহ তাহের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-২ শাখার উপসচিব জনাব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন।
নির্ধারিত নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা, শৃঙ্খলা ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com