খড়্গপুরে ঢোকার আগেই- হাতিগোলা ব্রীজের কাছে ট্রেনে পাথর হামলা।
আজ ২৫ শে নভেম্বর বুধবার, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে হাতিগোলা ব্রীজের কাছাকাছি ট্রেনকে লক্ষ্য করে পাথর হামলা। চলন্ত ট্রেনে পুনরায় পাথর ছোড়ার অভিযোগ, ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। যাত্রীরা কতটা নিরাপদ এই নিয়ে চলছে চাঞ্চল্য।
১২৮২৭ হাওড়া- পুরুলিয়া সুপার ফাস্ট এক্সপ্রেস এ ঘটনাটি ঘটে,
অভিযোগ খরগোপুর ঢোকার আগেই হাতিগোলা ব্রীজের কাছে ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছড়া হয়। এই ঘটনার ফলে কামরার একটা জানালার কাঁচ ভেঙে যায়। যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস কে লক্ষ্য করে পাথর ছোড়া হয় ,জকপুর স্টেশন পেরানোর কিছুক্ষণ পরেই হাতিগোলা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে, জানা গিয়েছে সে সময়ে ট্রেনটি খরগোপুর থেকে ২ কিলোমিটার দূরে ছিল, হামলার অভিঘাতে ট্রেনের ডিএইট কামরার একটি জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়, বেঁকে যায় জানালার লোহার শিকও, ইটের বড় বড় টুকরো ট্রেনের কামরার মধ্যে এসে পড়েন বলে যাত্রীরা জানায়।
তবে হতাহত না হলেও, যাত্রীরা আতঙ্কে ভুগছিলেন, কি কারনে এই ধরনের পাথর ছড়া হলো কেউ বুঝে উঠতে পারেননি, কেন হামলা চালানো হলো। কি উদ্দেশ্য ছিলো, হয়তো বড় ধরনের কিছু ঘটে যেতে পারতো, কাঁচ ভেঙে ও পাথর লেগে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com