গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের কোনো বিকল্প নেই ..... রুহুল কবির রিজভী।
তাওহীদ পাটোয়ারী মনির
জীবনের ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অতীতে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা হয়েছিল। হত্যা, খুন ও গুমের মতো ঘটনাও অনেক সময় সংবাদে উঠে আসেনি। গণমাধ্যমের কাজ হলো তথ্য যাচাই-বাছাই করে সত্য প্রকাশ করা; অপপ্রচার চালানো বা কারও বিরুদ্ধে কলঙ্ক লেপন করা নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে সংবাদ যাচাইয়ের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতার মধ্যেও তথ্যের সত্যতা যাচাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ সমাজে সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়ম কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি রাষ্ট্র ও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে পারে।
গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে রিজভী ডিআরইউর সাংবাদিকদের পেশাগত সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com