গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক ও সামাজিকভাবে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতা জালাল উদ্দিন খান।
রোববার দুপুর একটার দিকে টঙ্গীর গুটিয়া আন্দারুল এলাকায় নিজ বাস ভবনে এ সংবাদ সম্মেলনর আয়োজন করা হয়।
জালাল উদ্দিন খান টঙ্গী পশ্চিম থানা বিএনপির ৫২ নং ওয়ার্ডের আইন সম্পাদক পদে রয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জালান বলেন, গতকাল শনিবার টঙ্গীর গুটিয়া
নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের
টঙ্গী পশ্চিম থানার সাংগঠনিক নেতা নূর নবী হৃদয়ের বাড়ির সামনে থেকে দশটি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় ছাত্রলীগ নেতার অপরাধ মূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে উল্টো বিএনপি নেতাকে রাজনৈতিক ও সামাজিকভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় লোকজন ও বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মোঃ নুরুজ্জামান শেখ টঙ্গী গাজীপুর
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com