
টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের গোপালপুর উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে অভিজিৎ দে(নিন্টু)কে সভাপতি এবং প্রলয় কুন্ডুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক অমল ব্যানার্জী, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীর চন্দ্র চন্দ, ভারপ্রাপ্ত সদস্য সচিব পূষ্পল চন্দ্র চন্দের অনুমোদনক্রমে বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটি তাতে চূড়ান্ত অনুমোদন নিশ্চিত করেন।
*গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের কমিটি পরিচিতি* :
সভাপতি : অভিজিৎ দে (নিন্টু) , সিনি: সহ-সভাপতি: রনজিৎ কুমার ঘোষ, সহ-সভাপতি: বিশ্বজিৎ চক্রবর্তী, সহ-সভাপতি: দিলিপ কুমার দাস, সহ-সভাপতি: রামকৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক : প্রলয় কুন্ডু, যুগ্ম সম্পাদক : গনেশ চন্দ্র পাল, সহ-সাধারণ সম্পাদক : দেবাশীষ পাল (মিঠুন), সহ-সাধারণ সম্পাদক : খোকন চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক : দুলাল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক : প্লাবন চন্দ্র চন্দ, অর্থ সম্পাদক : বাপ্পী সরকার, প্রচার সম্পাদক : সুমন চন্দ্র রায়, দপ্তর সম্পাদক : বাঁধন সাহা, মহিলা বিষয়ক সম্পাদক : শ্রীমতী কামনা মিত্র, ধর্ম বিষয়ক সম্পাদক : সতেজ ভট্টাচার্য, সাংস্কৃতিক সম্পাদক : শিবু চন্দ্র গৌর, সহ-সাংগঠনিক সম্পাদক: মহাদেব রায়, সহ-অর্থ সম্পাদক : সুজন চন্দ্র রায়, সহ-প্রচার সম্পাদক: প্রতীক চন্দ্র পাল, সহ-দপ্তর সম্পাদক : স্বপন রাজবংশী (মাইন্দা), সহ-সাংস্কৃতিক সম্পাদক : সুদীপ্ত দে (অপূর্ব),
সম্মানিত সদস্যবৃন্দ : অমৃত দেবনাথ, রামকৃষ্ণ পাল (টিংকু), উজ্জ্বল কুমার চন্দ (জীবন), তারক চন্দ্র পাল, অনন্ত রায়, কাজল চন্দ্র পাল, বাসুদেব পাল, গোপাল চন্দ্র দত্ত, নিরঞ্জন চন্দ্র পাল, রবিন চন্দ্র পাল, উদয় চন্দ্র পাল, ডা: সুমন চন্দ্র পাল, মনোরঞ্জন দেবনাথ, অমল চন্দ্র দাস, মানিক চন্দ্র দাস, সুষম চন্দ্র দাস, রঘুনাথ পাল, রতন চন্দ্র সূত্রধর, বাঁধন চন্দ্র রায়, সুজন চন্দ্র দেবনাথ, মন্টু চন্দ্র পাল, রামেশ্বর চন্দ্র শীল, নিরঞ্জন সূত্রধর, অবিনাশ দাস, পান্না সূত্রধর, প্রদীপ চন্দ্র দাস, অরুণ চন্দ্র সূত্রধর, কৃষ্ণ দাস, দিলিপ চন্দ্র রাজবংশী, সুজিত চন্দ্র দাস, স্বপন রাজবংশী, সুমন চন্দ্র পাল।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টসহ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পূজা উৎযাপন ফ্রন্ট তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনসহ নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি অভিজিৎ দে (নিন্টু) ও সাধারণ সম্পাদক প্রলয় কুন্ডু বলেন, গোপালপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সংগঠনের ভূমিকা আরও জোরদার করা হবে। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা, অন্যান্য পূজা-পার্বণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নতুন কমিটি অনুমোদনের খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নিজ নিজ অবস্থানে থেকে গোপালপুর উপজেলার সমগ্র এলাকায় সনাতনী হিন্দু সম্প্রদায়ের যে কোনো বিপদ-আপদে দল মত নির্বিশেষে সম্মিলিতভাবে তাদের পাশে থেকে সহযোগিতা করার আহবান জানান।
নতুন কমিটির নেতৃত্বে গোপালপুর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com