চকরিয়া মারকাজুল কুরআন আইডিয়াল মাদরাসায় হিফয-নাজেরা সবক ও পুরস্কার বিতরণ...
হোসাইন মোহাম্মদ সবুজ
চকরিয়া কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের মগবাজার এলাকায় অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া মারকাজুল কুরআন আইডিয়াল মাদরাসায় হিফয ও নাজেরা বিভাগের সবক প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় মাদরাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মগবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ ফজল করীমের সভাপতিত্বে এবং মাদরাসার পরিচালক হাফেজ মুহাম্মদ মুফিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ আ.ফ.ম. ইকবাল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া মগবাজার তাহজীবুল উম্মাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্বাস উদ্দিন, পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দীন, চকরিয়া পৌর আদর্শ শিক্ষা নিকেতন স্কুলের সহকারী শিক্ষক মুহাম্মদ দিদার হোসেন, চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমাজসেবক হাফেজ মুহাম্মদ এহসানুল হক এহসান, সমাজসেবক মুহাম্মদ জাহেদুল ইসলাম শহীদ এবং পল্লী চিকিৎসক মুহাম্মদ আনোয়ার হোসেন আনু।
আলোচনা সভায় বক্তারা পবিত্র কুরআন মাজিদের শিক্ষা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কুরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করার পাশাপাশি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের নিয়মিত কুরআন তিলাওয়াত, মুখস্থ করা এবং কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে হিফয ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের কুরআন মাজিদের সবক প্রদান করা হয়। এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে হিফয ও নাজেরা বিভাগের মোট ১৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ আ.ফ.ম. ইকবাল হাসান।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com