কুমিল্লা চৌদ্দগ্রামের চিওড়া বেগম ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত গভর্নিং বডি'র (এডহক) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সকালে অফিস কক্ষে এ উপলক্ষে আয়োজিত প্রথম সভায় সভাপতিত্ব করেন চিওড়া বেগম ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত গভর্নিং বডি'র সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজ সেবক কাজী নূরুল ইসলাম শাহিন রেজা। এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক জহিরুল কাইয়ুম, কমিটির অভিভাবক সদস্য আনিসুর রহমান জাহাঙ্গীর ও শিক্ষক প্রতিনিধি মো: আনোয়ার উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট হুমায়ুন কবির পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল আহম্মেদ মজুমদার, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার, চিওড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন, চিওড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী রকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা: শাহজাহান কবির সাজু, সাংগঠনিক সম্পাদক ইউনুছ লিপন, সহ-সাধারণ সম্পাদক নুরুন্নবী ভূঁইয়া তপন, চিওড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মজুমদার মাসুম, চিওড়া বেগম ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির, সাইফুল ইসলাম মজুমদার, নূরুল ইসলাম সুমন, চিওড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সোহরাব হোসেন সোহাগ, চিওড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসেন, চিওড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিফাত হোসেন চৌধুরী সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
দ্বিতীয় বারের মত নির্বাচিত কমিটির সভাপতি কাজী নূরুল ইসলাম শাহিন রেজা সকলের উদ্দেশ্যে বলেন, আমাকে এই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিদ্যালয়ের উন্নয়নে সব সময় আমার চেষ্টা অব্যাহত থাকবে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়ন ও যুগ উপযোগী এবং আধুনিক সুশিক্ষা অর্জনে আরো একধাপ এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, চিওড়া বেগম ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি শিক্ষার সার্বিক মানোন্নয়নে আন্তরিকতার সাথে পাঠদানের পাশাপাশি শিক্ষক ও এলাকাবাসী সবার সহযোগিতা কামনা করেন।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com