জর্ডানের ৪৬টি গার্মেন্টস প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বোয়েসেলের সভা অনুষ্ঠিত
আজ ২ নভেম্বর ২০২৬ তারিখে বোয়েসেল সম্মেলন কক্ষে জর্ডানের ৪৬টি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে এক অনলাইন সভায় অংশগ্রহণ করেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাশেদুল হক।
সভায় বাংলাদেশি কর্মীদের কল্যাণ, বেতন কাঠামো পর্যালোচনা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের মজুরির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি নারী কর্মীদের নিরাপত্তা, মর্যাদা ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি জর্ডানের শ্রমবাজারের চাহিদা পূরণে দক্ষ কর্মী সরবরাহ এবং বাংলাদেশে চাকরি মেলার আয়োজনের প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, বৈদেশিক কর্মসংস্থানের প্রকৃত সাফল্য কর্মীদের নিরাপত্তা, ন্যায্য পারিশ্রমিক ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার মধ্যেই নিহিত। বোয়েসেল আশা করে, এ উদ্যোগ বাংলাদেশ ও জর্ডানের শ্রমবাজারের সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং বাংলাদেশি নারী কর্মীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com