জলঢাকায় মৃত্যুর বহনকারী গাড়ি নিয়ে রাস্তা অবরোধ করে খুনিদের বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন
নীলফামারী জলঢাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মৃতের লাশবাহী গাড়ি মহাসড়কে আটকিয়ে রাস্তা অবরোধ করে খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজকে বিকাল চারটায় ২২শে সেপ্টেম্বর বিকালে ডালিয়া রোড হতে একটি বিক্ষোভ র্যালী বের হয় এবং র্যালীটি বিভিন্ন শ্লোগান দিতে দিতে ট্রাফিক মোড় আবু সাঈদ চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা এনসিপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক মোহায়মিনুল হক সানা, মোশাররফ হোসেন, এবং মৃত মকবুল হোসেনের ব্যক্তিবর্গ সহ প্রমুখ। বক্তব্যে মোহায়মিনুল হক (সানা) বলেন, শিশুদের মধ্যে সামান্য শ্যাম্পু নিয়ে বিবাদকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষ সৃষ্টি হয় এবং মৃত্যু মকবুল হোসেন গত এক সপ্তাহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল রাতে মৃত্যু বরন করেছে। তিনি বলেন, কি নির্মম ভাবে মকবুল হোসেনের মাথায় উপর্যপুরী আঘাত করা হয়েছে তা নির্মমতাকেও হাড় মানায়। আমরা মকবুলের খুনিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাচ্ছি সেই সঙ্গে অনতিবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। মোশাররফ হোসেন বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করতে হবে। তা না হলে বালাগ্রামের সর্বসস্তের জনগনকে সাথে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলে খুনিদের গ্রেফতার প্রক্রিয়া করা হবে। (সানা) বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আসামীদের দ্রুত গ্রেফতার ও আইনপর মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি। বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালনের কারণে রংপুর টু ডোমার ডিমলা রোডে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং শতশত যানবাহন রাস্তার দুইধারে আটকে পরে। তৎক্ষনাৎ জলঢাকা থানা অফিসার ইনচার্জ ওসি নাজমুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীদের দ্রুত গ্রেফতার ও তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং আন্দোলনরত বিক্ষোভকারীরা মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করেন। সুত্রমতে গত এক সপ্তাহ পূর্বে শিশুদের মধ্যে শ্যাম্পু নেওয়াকে কেন্দ্র করে মহিলাদের মাঝে ঝগড়া সৃষ্টি হয় এবং একপর্যায়ে অভিভাবক মহলদের মধ্যে এ ঝগড়া বৃহৎ আকাড় ধারন করে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের মধ্যে ১০/১২ আহত হয় এবং মকবুল হোসেনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়। একসপ্তাহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ'তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল সোমবার রাতে মকবুল হোসেন মৃত্যু বরন করেন। এতে করে এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া এলাকাবাসীরা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার দাবি জানান।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com