
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার দেশে জাতি, ধর্ম ও বর্ণের মধ্যে কোনো ধরনের বিভেদ হতে দেবে না। আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি পরিচয় ও আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
রোববার (১৮ অক্টোবর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার পলাশ বাজার সর্বজনীন দুর্গামন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পৃথিবীতে মা দুর্গার আগমনের মধ্য দিয়ে অন্যায়, অনিয়ম ও অশুভ শক্তির বিনাশের যে বার্তা পাওয়া যায়, তা থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। সমাজ থেকে সব ধরনের অন্যায়, অনিয়ম ও অশুভ কার্যকলাপ দূর করে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতবিনিময় শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন মন্ত্রী।
এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com