জাতীয় পর্যায়ের পরীক্ষায় কৃতিত্ব, ৪৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামিক স্কুল এন্ড মডেল মাদ্রাসা
ঝিনাইদহের শৈলকুপায় ইসলামিক স্কুল এন্ড মডেল মাদ্রাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাওয়ায় শৈলকুপার ৪৫ জন শিক্ষার্থীকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শৈলকুপায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবেশের প্রতি সচেতন করতে প্রত্যেককে গাছের চারা উপহার দেওয়া হয়।
এছাড়া বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের গাউন গায়ে সমাবর্তনের সাজে সজ্জিত করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার প্রফেসর গোলাম মওলা, মেজর মোসলেম উদ্দিন শিকদার (অব.) এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক গোলাম মাওলা চঞ্চল।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহিনুর আলম লিটন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান, শৈলকুপা উপজেলা শাখার সভাপতি জামির হোসেন, শৈলকুপা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বাগচি, শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা সহকারী প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষক আব্দুল আজিজ এবং শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোঃ কোবাদ আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের এমন সাফল্য তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। স্কুলের পক্ষ থেকে দেওয়া এই সংবর্ধনা ও সম্মাননা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com