ডাচেস অব এডিনবার্গের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের প্রধানমন্ত্রী’র সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আজ সকালে ঢাকায় যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য হিজ রয়্যাল হাইনেস দ্য ডাচেস অব এডিনবার্গের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডা. জুবাইদা রহমান বাংলাদেশে ডাচেস অব এডিনবার্গকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং নারীর ক্ষমতায়ন, কন্যাশিশুর শিক্ষা এবং শিশু ও তরুণদের কল্যাণে তাঁর দীর্ঘদিনের অঙ্গীকারের প্রশংসা করেন। পাশাপাশি চোখের স্বাস্থ্য সুরক্ষা ও প্রতিরোধযোগ্য অন্ধত্ব রোধে তাঁর ধারাবাহিক ভূমিকারও প্রশংসা করেন।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com