ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট প্রতিনিধি নির্বাচনের আবেদনপত্র জমা দিলেন তাওহীদ পাটোয়ারী মনির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন (সিনেট) উপলক্ষে আবেদনপত্র জমা দিয়েছেন তাওহীদ পাটোয়ারী মনির।
ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন (সিনেট) ফরম উত্তোলন ও জমার দায়িত্ব প্রাপ্ত জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ত্রাণ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মিরাজ আজীম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আব্দুর রহমান সাজ্জাদের কাছে আবেদনপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন।
তাওহীদ পাটোয়ারী মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল-সংলগ্ন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতক (B.Sc. Honours) ও স্নাতকোত্তর (M.Sc.) সম্পন্ন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য, শিক্ষা, গবেষণা ও গণতান্ত্রিক চর্চাকে সমুন্নত রাখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com