দক্ষ জনশক্তির ইতালি অভিবাসনে নতুন সম্ভাবনা: ভাষা, নাগরিক সচেতনতা ও পেশাগত প্রশিক্ষণে বিশেষ আয়োজন
বাংলাদেশ থেকে ইতালিতে দক্ষ জনশক্তির নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের নতুন দিগন্ত উন্মোচনে ঢাকার হোটেল রিজেন্সিতে অনুষ্ঠিত হলো ‘Language, Civic and Professional Training for Skilled Migration to Italy’ শীর্ষক বিশেষ আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, রাজনীতিবিদ, নীতি বিশ্লেষক ও রাজনৈতিক উপদেষ্টা জনাব মাহদী আমিন এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রাশেদুল হক।
আয়োজনে ইতালির অভিবাসন আইনের আওতায় বৈধ অভিবাসনের সুযোগ, ইতালীয় ভাষা শিক্ষা, নাগরিক সচেতনতা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দক্ষ বাংলাদেশি কর্মীদের প্রয়োজনীয় ভাষাগত, সামাজিক ও পেশাগত প্রস্তুতি নিশ্চিত করে ইতালিতে নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
দক্ষতা, প্রশিক্ষণ ও বৈধ অভিবাসন—সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে বোয়েসেলের অঙ্গীকার।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com