
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ঐতিহ্যবাহী জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো: শফিউল ইসলাম ক্বারী স্যারের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে সহকর্মী, শিক্ষার্থী ও সুধীজনদের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকতা কেবল কোনো পেশা নয়, এটি একটি আজীবন সাধনা। ক্বারী স্যার দীর্ঘ শিক্ষকতা জীবনে প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পরম যত্নে ইংরেজি বিষয়ের প্রতি ভীতি দূর করে আলোর পথ দেখিয়েছেন। তাঁর রেখে যাওয়া শিক্ষা, স্নেহ ও আদর্শ আজীবন প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে অম্লান হয়ে থাকবে।
বিদায়বেলায় স্মৃতিচারণ করতে গিয়া সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা অশ্রুসজল চোখে প্রিয় শিক্ষকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, স্যারের শূন্যতা সহজে পূরণ হবার নয়, তবে তাঁর ছড়িয়ে দেওয়া জ্ঞানের আলো এই বিদ্যালয়ের ইতিহাসে চিরকাল ভাস্বর থাকবে।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষক মো: শফিউল ইসলাম ক্বারী স্যারকে সম্মাননা স্মারক ও শুভকামনা জানান বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত সকলেই তাঁর অবসর জীবনের সার্বিক সুস্থতা, দীর্ঘায়ু ও প্রান্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করেন।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com