
বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি'র অন্যতম অঙ্গসংগঠন তাঁতী দলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ৮১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা শাখা তাঁতী দলের শক্তিশালী কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।
১০ অক্টোবর শুক্রবার বিকালে জানা যায়, চলতি মাসের গত ৪ তারিখে জাতীয়তাবাদী তাঁতী দলের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের স্বাক্ষরে উক্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটির তালিকা মোতাবেক দায়িত্বপ্রাপ্ত সভাপতি-১জন রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি-১জন আব্দুল করিম এবং সহ-সভাপতি আবু তাহের সিদ্দিকী সমেত ১৪ জন, সাধারণ সম্পাদক-১ জন হাসিনুর রহমান হাসু খান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ-১৩ জন, সাংগঠনিক সম্পাদক-১ জন সেলিম হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক বদরুল মুলক লেবু সমেত-১৩ জন এবং অবশিষ্ট নির্বাহী সদস্য আরিফুর রহমান, আলমগীর হোসেন, শাহীন কাদের, মাহবুবর রহমান, জয়নাল আবেদীন, ফিরোজ আলমসহ-২৭ জন সমন্বয়ে সর্বমোট ৮১ জনই সংগ্রামী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বারা সুপারিশকৃত বিধায় জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখা কমিটি অনুমোদন প্রাপ্ত হয়েছে।
দলের প্রতি গভীর আনুগত্য এবং গণতান্ত্রিক পন্থায় দলকে আরো শক্তিশালী, সুসংগঠিত, কার্যকর এবং সামনের দিকে এগিয়ে নিতে তৃনমুলে তরুণ নেতৃত্ব এবং কঠোর নিয়ন্ত্রণের বিকল্প নাই।
এত সুন্দর কমিটি অনুমোদিত এবং উপহার দেয়ায় দলীয় নেতাকর্মী সমর্থকরা কেন্দ্রীয় কমিটিকে কৃতজ্ঞতাসহ অভিনন্দন জানিয়েছে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com