
দিনাজপুরের বীরগঞ্জে ১১নং মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের পিছনে অবস্থিত তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অপরাধের সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনা হোক।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com