
নওগাঁর সাপাহার উপজেলার দিঘীরহাটে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় কম্পিউটার দোকানদার মামুনকে হাত কড়া পরিয়ে আটক করার পর পুলিশের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটি ও ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে।
একপর্যায়ে সৃষ্ট হট্টগোলের সুযোগে হাত কড়া পরা অবস্থাতেই পুলিশের কাছ থেকে পালিয়ে যান মামুনপ্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মামুনকে আটকের পর স্থানীয় লোকজন পুলিশের কাছে জানতে চান, কী কারণে বা কোন মামলায় তাকে আটক করা হচ্ছে।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যেই সুযোগ বুঝে সেখান থেকে সরে যান তিনি। তবে মামুনকে আটকের কারণ এবং পরবর্তী সময়ে তার অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com