নওগাঁ জেলা পুলিশের বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের কাছ থেকে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ আনুষ্ঠানিকভাবে নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় বিদায়ী ও নবাগত পুলিশ সুপারের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।
বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের কর্মকালীন সময়ে নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
অন্যদিকে, নবাগত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবামূলক ও পেশাদারিত্বপূর্ণ পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে—এ প্রত্যাশা।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com