নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন নুর আহম্মদ হোসেন আলমগীর
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক ব্যাংকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুর আহম্মদ হোসেন আলমগীর।
তিনি বিশিষ্ট সমাজসেবক মরহুম মোঃ আবুল হোসেন মিয়া (আবুশামা)'র ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন।
তাঁর এ মনোনয়নে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তাঁর দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টায় নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।
নবনিযুক্ত সভাপতি নুর আহম্মদ হোসেন আলমগীর বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com