পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন'র উদ্যোগে অসহায়-দুস্থ,গরীব মানুষদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
ব্যস্ত এ রাজধানীতে কে বা কার খবর রাখে। নিজেকে নিয়ে ব্যস্ত সবাই।অন্যের খবর নেয়ার সময় বের করা কিছুতেই সম্ভব হয়ে উঠে না। কিন্তু ইট পাথরের ব্যস্ত এ নগরে ক্ষুর্ধাত মানুষের মুখে বিনামূল্যে একবেলা খাবারের আয়োজন করেছে "পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি।ভাটারায় অসহায়দের মুখে খাবার তুলে দিল মানবাধিকার সংস্থাটি ।
অসহায় মানুষের মুখে হাসি ফোটালো 'পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’দেশের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সমাজসেবামূলক সংগঠন"পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন। সংগঠনের বিশেষ উদ্যোগে রাজধানী ঢাকায় দুইশতাধিক অসহায়, দুস্থ, ভবঘুরে এবং প্রতিবন্ধী, পথশিশু ও মুসাফির মানুষের মাঝে পুষ্টিকর তৈরি খাবার ও খাদ্য দ্রব্য বিতরণ করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে নতুন বাজার, ভাটারা থানা সংলগ্ন রাস্তায় এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে এই খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো:মোক্তার আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মহতি কাজক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ । এছাড়া পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আবদুস সালাম, থানা কমিটির মাহাফুজুর রহমান মন্টু, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহ আলম, রেজাউল করিম, হোসনে আরা হীরা,লামিয়া আক্তার মিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।খাবার বিতরণকালে বক্তারা বলেন, "মানবাধিকার রক্ষা শুধু খাতা-কলমে সীমাবদ্ধ নয়, ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়াও অন্যতম বড় মানবাধিকার। সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এগিয়ে আসলে কোনো মানুষ অনাহারে থাকবে না।পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন সবসময় নিপীড়িত ও অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।"খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত অসহায় মানুষগুলো। তীব্র রোদ/বৃষ্টির মাঝে আকস্মিক এই খাবার সহায়তা পেয়ে অনেকেই আবেগপ্লুত হয়ে পড়েন এবং সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশজুড়ে পর্যায়ক্রমে এই খাদ্য বিতরণ কর্মসূচি পরিচালনা করা হবে
এই ফাউন্ডেশনটি নিয়মিতভাবে ঢাকা শহরের বস্তি, রাস্তা এবং রেলওয়ে স্টেশনে বসবাসকারী অসহায় ও পথশিশুদের মাঝে পুষ্টিকর রান্না করা খাবার বিতরণ করে আসছে। ২০০২ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তারা অনেক ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছে। সবাইকে পর্যাপ্ত খাবার দেয়া হয় জানিয়ে তিনি বলেন, ক্ষুর্ধাত মানুষগুলোতে পরিবারের মতো মনে হয়। তাই প্রায়ই তিনি নিজ হাতে তাদের খাবার বিতরণ করেন। আমি তাদের কষ্ট বুঝি, সেই কষ্ট থেকে মানবিক কারণেই আমি এ কাজটি করে আসছি। তারাতো সবাই অসহায়, তাদের মুখে খাবার তুলে দেয়ার চেয়ে বড় আর কি হতে পারে।
তিনি আরোও বলেন, আমরা কেন্দ্রীয় কমিটি চিন্তা করেছি এ কর্মসূচি সব সময় চালু রাখব। এ কর্মসূচি আমাদের হৃদয়ের মধ্যে বেঁধে গেছে। আমরা যতদিন দায়িত্বে আছি এরকম মানবিক কাজ করেই যাব। দেশের বিভিন্ন স্থানে ও সংগঠনের উদ্যোগে নিয়মিতভাবে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার ও খাদ্যসামগ্রী বিতরণের কাজ অব্যহত থাকবে।
দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন অসহায় ও ছিন্নমূল মানুষের মুখে অন্ন তুলে দিতে কাজ করছে এই সংগঠনটি। এবং আগামীতেও যেকোনো দুর্যোগে ও সংকটে অসহায় মানুষের পাশে থাকবে "পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন।
পরিশেষে মহাসচিব বলেন,বিত্তশালীদের আরও সহযোগিতা পেলে এই কার্যক্রম চালিয়ে নেওয়া সহজ হবে। শুধু এই বেলার খাবার নয়, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন জায়গায় এমন কাযক্রম চলমান রয়েছে। এছাড়া প্রতি ঈদে ঈদ সামগ্রী, শীতবস্ত্র বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি করাসহ বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাযক্রম চলমান রয়েছে এবং মানবিক কাজের সাথে আমরা থাকবোই।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com