
নরসিংদীর পলাশ উপজেলা সম্মেলন কক্ষে শান্তিময় যুব
সংগঠনের উদ্যোগে সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম
সচেতনতা এবং তরুণদের অধিকার বিষয়ক এক আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে।
শান্তিময় যুব সংগঠনের সভাপতি মাহামুদুর হাসান হৃদয়ের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব
ইশতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি
নেতৃবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য, সংগঠনেরসদস্যবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান যুগে ডিজিটাল নিরাপত্তা
রক্ষা, লিঙ্গসমতা নিশ্চিতকরণ, গণমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তরুণ সমাজের ভূমিকা ও দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।
অনুষ্ঠানটি শান্তিময় যুব সংগঠনের আয়োজনে এবং JAAGO
Foundation Trust , Plan International,
Kingdom of the Netherlands যৌথ সহযোগিতায়
পরিচালিত হয়।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com