
নরসিংদীর পলাশ উপজেলায় মানবিক সেবা ও এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা প্রকাশ করেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা (বিএ)।
দীর্ঘদিন ধরে জনসেবামুখী ও নানামুখী সামাজিক কাজের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে করোনাভাইরাস মহামারি চলাকালীন সহায় সম্বলহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ, অসহায় পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সাহায্য, দরিদ্র রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহন এবং অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বই-খাতাসহ শিক্ষা উপকরণ বিতরণে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।
শিক্ষাগতভাবে মার্জিত ও অভিজ্ঞ এই সাবেক জনপ্রতিনিধি জানান, পূর্বের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে তিনি আরও কার্যকর ভূমিকা রাখতে চান। তাঁর সমর্থকরা মনে করেন, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আগামী নির্বাচনে আলম মোল্লার কোনো বিকল্প নেই। এজন্য তারা সর্বস্তরের এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com