
দিনাজপুরের পার্বতীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—জগন্নাথপুর গ্রামের রানা বাবুর ছেলে সালমান রহমান (৩) এবং একই গ্রামের শহিদুল হকের মেয়ে ইশরাত জাহান ইভা (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল সালমান ও ইভা। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশু সালমান পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে ইভা পুকুরে নামলে দুজনই পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুই শিশুর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com