পিরোজপুরের DDCC সভায় প্রতিমন্ত্রী: প্রশাসনিক কার্যক্রমে তদারকি বাড়ানোর নির্দেশ
সানজিদা ইসলাম চাঁদনী
পিরোজপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটি—DDCC’র সভায় জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সরকারি সেবা নিশ্চিত করতে প্রশাসনের মাঠপর্যায়ের কার্যক্রমে আরও সক্রিয় তদারকি প্রয়োজন।
বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত দিকনির্দেশনা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
পাশাপাশি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও জনসেবামূলক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com