বন্যপ্রাণী শিকারের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান
শেরপুর নকলা আজ ২৩ সেপ্টেম্বর সকালে উপজেলার ১নং গণপদ্দী ইউনিয়নের আদমপুর গ্রামে অবৈধভাবে বক শিকার করার সময় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আঃ রাজ্জাককে আটক করা হয়। পরবর্তীতে 'বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন'-এর ৪১(৩) ধারা অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।
মোবাইল কোর্ট পরিচালনাকালে শেরপুর বনবিভাগের রেঞ্জার মোঃ আব্দুল্লাহ আল আমিন, নকলা থানা পুলিশের একটি চৌকস টিমসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী নিধন ও শিকার বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com