ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে আজ একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির শুরুতে রেড রোড মাইক্রোস্ট্যান্ড থেকে নাগরবাজার এলাকা পর্যন্ত সচেতনতামূলক র্যালি বের করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ এবং জনসচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি বাগেরহাট রেলওয়ে কলনী এলাকায় জমে থাকা পানি পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক জনাব গোলাম মোঃ বাতেন, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মাহবুবুর রহমান টুটুল, কার্যনির্বাহী সদস্য ফারুকুজ্জামান বাপ্পি ও আল-আমীন সরদার, সাবেক যুব প্রধান মোঃ শরিফুল ইসলাম জুয়েল, মোঃ নাইমুর রহমান এবং বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলামসহ বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা।
কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই হোক সম্মিলিত উদ্যোগ। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সম্মিলিতভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

