Dhaka post
ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে আলোর ভুবন ও টিএমএসএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোজাম্মেল হক , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বীরগঞ্জে আলোর ভুবন সামাজিক সংঘ ও টিএমএসএসের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের কল্যাণী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মো. আহসান হাবীব শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন,৬নং নিজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফারুক সরকার, ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান আনিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, বীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। চিকিৎসাসেবা মানুষের জন্য আরও সহজলভ্য করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।