
দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নারী ফুটবলারদের নৈপুণ্য দেখতে মাঠে ভিড় করেন স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন বয়সী দর্শক। খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার সাহেবগঞ্জ আদর্শ ক্লাব মাঠে ১০নং মোহনপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে এ প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় নীলফামারী নারী ফুটবল একাডেমি ও পঞ্চগড় নারী ফুটবল দল
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফেরদৌস হোসেন মণ্ডল, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, সাবেক জেলা পরিষদ সদস্য মো. শরিফুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, ১০নং মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রাজ্জাক এবং কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নারী ফুটবলারদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকেরা।
আয়োজকেরা জানান, নারীদের খেলাধুলায় উৎসাহিত করা, স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশ ঘটানো এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি নারী ফুটবলের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে এ ধরনের উদ্যোগ সহায়ক হবে বলে মনে করেন তাঁরা।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা নারী ফুটবলের প্রসার ও নতুন প্রতিভা বিকাশে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com