ভারতীয় মোবাইলসহ ২'জনকে আটক করে ডিবি পুলিশ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:১২ আগষ্ট/২৬
বৈধ কাগজপত্র ছাড়া ভারতীয় পুরোনো মোবাইল ফোন বিক্রির অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি থেকে ৭৪টি মোবাইলসহ ২'জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার দুপুরে পাঁচবিবি ও জয়পুরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ডিবি পুলিশের এসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বালিঘাটা বাজারের মিজানুরের ছেলে মোসাব্বির হাসান (২৪) এবং জয়পুরহাট মসজিদ মার্কেটের দোকান তামিমকে গ্রেফতার করে।
জেলা ডিবি পুলিশের কর্মকর্তা ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার ‘ইউনিক ব্রাদার্স গেজেট’ নামের দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে বৈধ কাগজপত্রবিহীন ১৮'টি ভারতীয় পুরোনো মোবাইল ফোনসহ দোকান মালিককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ মার্কেটের ‘তামিম গেজেট জোন’ দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। ওই দোকান থেকে আরও ৫৬'টি ভারতীয় পুরোনো মোবাইল ফোন জব্দ এবং তাকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-১৪, তারিখ-১২ আগস্ট ২০২৬) দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান ডিবির ওসি মহদোয়। ডিবির ওসি আসাদ আরো বলেন, চোরাইপথে আসা এসব মোবাইল ফোন কম দামে বিক্রি করা হচ্ছিল। এ ধরনের অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com