মতলবের উন্নয়নে আপসহীন, মানুষের কল্যাণে নিবেদিত .....জননেতা এম.এ. শুককুর পাটোয়ারী
বাবুরহাট–মতলব–পেন্নাই সড়কের উন্নয়নের দাবি প্রথমে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা, আর আজ সরাসরি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বাসভবনে গিয়ে এ বিষয়ে আলোচনা মতলবের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এমন উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জননেতা এম. এ. শুককুর পাটোয়ারী ভাই সবসময় মতলব উত্তর ও দক্ষিণের মানুষের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের বিষয়গুলো নিয়ে ভাবেন। এটাই তাঁর প্রতি মানুষের প্রত্যাশা ও ভালোবাসার অন্যতম কারণ।
জনগণের প্রকৃত নেতা হতে শুধু সংসদ সদস্য হওয়াই নয়, প্রয়োজন মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, দায়বদ্ধতা এবং সমস্যা সমাধানে কাজ করার সদিচ্ছা। মানুষের কথা বলা, এলাকার সমস্যা তুলে ধরা এবং সমাধানের পথ খুঁজতে দায়িত্বশীল মহলের সঙ্গে যোগাযোগ করাও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ।
বাবুরহাট–মতলব–পেন্নাই সড়কটি এই অঞ্চলের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সড়কটির উন্নয়ন এখন সময়ের দাবি। আমরা প্রত্যাশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের মাধ্যমে এই সড়কের উন্নয়ন বাস্তবে রূপ নেবে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।
আমাদের প্রিয় জননেতা এম. এ. শুককুর পাটোয়ারী ভাই মতলবের মানুষের কল্যাণে আপনার উদ্যোগ অব্যাহত থাকুক।
মতলবের উন্নয়ন হোক, মানুষের প্রত্যাশা পূরণ হোক, যোগাযোগব্যবস্থায় আসুক ইতিবাচক পরিবর্তন।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com