
রংপুর মহানগরীর ৬ নম্বর ওয়ার্ডের কোবারু ডাক্তার পাড়া এলাকায় বাসার সামনে থেকে হুমায়রা জান্নাত হিমু (১৪) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, হুমায়রা জান্নাত হিমু বুড়িরহাট স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আজ একটু আগে চারজন ব্যক্তি একটি গোল্ডেন রঙের টয়োটা অ্যাক্সিও (Toyota Axio) গাড়িতে এসে তাকে অজ্ঞান করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর পরিচয়:
- নাম: হুমায়রা জান্নাত হিমু
- বয়স: ১৪ বছর
- শ্রেণি: সপ্তম
- শিক্ষাপ্রতিষ্ঠান: বুড়িরহাট স্কুল
- পিতা: বেলাল
- মাতা: আলো খাতুন
- ঠিকানা: কোবারু ডাক্তার পাড়া, ৬ নম্বর ওয়ার্ড, রংপুর মহানগর।
গাড়ির বিবরণ: গোল্ডেন রঙের টয়োটা অ্যাক্সিও প্রাইভেট কার।
কেউ গাড়িটি দেখে থাকলে, গাড়ির গতিবিধি সম্পর্কে কোনো তথ্য জানলে অথবা হুমায়রা জান্নাত হিমুর সন্ধান পেলে দ্রুত পরিবারকে জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।
শিশুটিকে দ্রুত খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছে পরিবার।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com