
রংপুর রেঞ্জের অধস্তন পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরেজমিনে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন ও নিবিড় তদারকি করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়।
আজ ০৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৩টায় পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), রংপুরে অনুষ্ঠিত এ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে ডিআইজি মহোদয় পরীক্ষা গ্রহণের সার্বিক পরিবেশ, ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পরীক্ষা গ্রহণের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে ডিআইজি মহোদয়ের এ সরাসরি উপস্থিতি ও তদারকি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা জোরদার নিশ্চিত করা। বিভাগীয় পদোন্নতি পরীক্ষার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, বিদ্যমান ব্যবস্থাপনা মূল্যায়ন এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্দেশনা প্রদান করেন।
যোগ্যতা, মেধা ও প্রযোজ্য বিধিবিধানের আলোকে বিভাগীয় পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন করা পুলিশের পেশাগত দক্ষতা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য সামনে রেখে রংপুর রেঞ্জ পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com