রাষ্ট্রপতির সঙ্গে ডাচেস অব এডিনবার্গের সৌজন্য সাক্ষাৎ ; রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
১১ নভেম্বর ২০২৬ | বঙ্গভবন
বাংলাদেশে আশ্রয় নেওয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসন এবং ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস (Sophie Helen Rhys-Jones) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে। তিনি বলেন, ডাচেস অব এডিনবার্গের রোহিঙ্গা শিবির পরিদর্শন এই মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানান এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি এ সময় যুক্তরাজ্যের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দু’দেশের মধ্যকার সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরো বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ডাচেস অব এডিনবার্গ সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে তাঁর তিন দিনের সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প, বিকেএসপি, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা জানান। তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গের বাংলাদেশ সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীগণ উপস্থিত ছিলেন।
| মিডিয়া টিম পোস্ট |
𝐃𝐮𝐜𝐡𝐞𝐬𝐬 𝐨𝐟 𝐄𝐝𝐢𝐧𝐛𝐮𝐫𝐠𝐡 𝐏𝐚𝐲𝐬 𝐂𝐨𝐮𝐫𝐭𝐞𝐬𝐲 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐏𝐫𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭; 𝐏𝐫𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭 𝐂𝐚𝐥𝐥𝐬 𝐟𝐨𝐫 𝐄𝐟𝐟𝐞𝐜𝐭𝐢𝐯𝐞 𝐌𝐞𝐚𝐬𝐮𝐫𝐞𝐬 𝐭𝐨 𝐄𝐧𝐬𝐮𝐫𝐞 𝐑𝐨𝐡𝐢𝐧𝐠𝐲𝐚 𝐑𝐞𝐩𝐚𝐭𝐫𝐢𝐚𝐭𝐢𝐨𝐧 𝐚𝐧𝐝 𝐏𝐫𝐨𝐭𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
𝟏𝟏 𝐍𝐨𝐯𝐞𝐦𝐛𝐞𝐫 𝟐𝟎𝟐𝟔 | 𝐁𝐚𝐧𝐠𝐚𝐛𝐡𝐚𝐛𝐚𝐧
President Mirza Fakhrul Islam Alamgir has called on the United Kingdom and the international community to take more effective measures to ensure the safe repatriation of forcibly displaced Rohingya people sheltered in Bangladesh and protect vulnerable women and children.
He made the call when Sophie Helen Rhys-Jones, Duchess of Edinburgh and a member of the British Royal Family, paid a courtesy visit to the President at Bangabhaban today during her visit to Bangladesh.
During the meeting, the President said the Duchess of Edinburgh's visit carries a message of hope for the Rohingya people of Myanmar, particularly women and children, who are facing an uncertain future. He said her visit to the Rohingya camps would play an important role in drawing international attention to this humanitarian crisis.
The President said the prolonged Rohingya crisis has placed considerable pressure on the socioeconomic and environmental conditions of densely populated Bangladesh and has also raised concerns over regional security. He stressed the need for a more active role by the international community in creating conditions for the safe, voluntary and dignified repatriation of Rohingya refugees, protecting women and children, and continuing humanitarian assistance.
The President welcomed the Duchess of Edinburgh to Bangladesh and praised her longstanding contributions to women's dignity and empowerment, eye health and the development of the younger generation.
Referring to the longstanding friendly relations between Bangladesh and the United Kingdom, the President said Bangladesh remains committed to further strengthening bilateral relations based on mutual respect and shared interests.
During the meeting, they discussed various issues, including increasing British investment in Bangladesh, improving the education system and expanding women's participation in the country's sports sector.
The Duchess of Edinburgh shared her experiences from her three-day visit to Bangladesh, including visits to the Rohingya refugee camps in Cox's Bazar, the Bangladesh Krira Shikkha Protishtan (BKSP) and the Bangladesh Institute of Peace Support Operation Training (BIPSOT), among other institutions. She praised the progress Bangladesh has made in women's development and empowerment, as well as women's contributions to the country's economic development.
The President expressed hope that the Duchess of Edinburgh's visit to Bangladesh would further strengthen the existing friendly relations and mutual cooperation between the two countries.
Senior officials from the President's Office and the Ministry of Foreign Affairs, the British High Commissioner and members of the Duchess of Edinburgh's delegation were present at the meeting.
| Media Team Post|
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com