রূপগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৈকুলি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাওয়াতি গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মৈকুলি বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে দাওয়াতি লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
লিফলেটে ‘কেন জামায়াতে ইসলামীতে যোগদান করবেন’ শিরোনামে সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এতে ইসলামী সমাজ প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, দাওয়াতি কার্যক্রম, সংগঠন ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মী তৈরি এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের বিষয় উল্লেখ করে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রূপগঞ্জ থানা দক্ষিণের সেক্রেটারি আনিছুর রহমান। তিনি লিফলেটের বিষয়বস্তু নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
আনিছুর রহমান বলেন, “ইসলামী সমাজ বিনির্মাণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করছে।” এ লক্ষ্য বাস্তবায়নে তিনি স
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com