‘সবার আগে বাংলাদেশ’—জাতীয়তাবাদী চেতনায় তারুণ্যের জাগরণ।
কুমিল্লা বার্ডের অডিটোরিয়ামে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক বিশেষ কর্মশালা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জনাব জাকারিয়া তাহের (সুমন), এমপি।
কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাত্ত্বিক ও দার্শনিক দিকগুলো তুলে ধরা হয় চমৎকার ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে। পাশাপাশি মাদকাসক্তির ভয়াবহতা, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা, সামাজিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আমাদের প্রত্যাশা—জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছাত্রসমাজ গড়ে তুলবে একটি সচেতন, দায়িত্বশীল, মানবিক ও মাদকমুক্ত প্রজন্ম।
দেশের স্বার্থ সবার আগে, বাংলাদেশের স্বার্থ সবার আগে।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com