‘সমগ্র বাংলাদেশে বিএনপিতে শুদ্ধি অভিযান প্রয়োজন’—আবদুস শুককুর পাটোয়ারী
তাওহীদ পাটোয়ারী মনির
সমগ্র বাংলাদেশে বিএনপির অভ্যন্তরে শুদ্ধি অভিযান প্রয়োজন বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস শুককুর পাটোয়ারী।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ডে দলের একটি শ্রেণির অতিলোভী নেতাকর্মী জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে। বিতর্কিত জমি দখল বা ক্রয়-বিক্রয়, দরবার বাণিজ্য, টেন্ডার বাণিজ্য ও থানার দালালিসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তারা দলকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত বলে তিনি দাবি করেন।
আবদুস শুককুর পাটোয়ারী বলেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে দ্রুত গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করে তালিকা প্রস্তুত করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি রক্ষা এবং তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে এর রাজনৈতিক মূল্য দিতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতির শেষে তিনি বলেন, “এই মুহূর্তে সবার আগে বাংলাদেশ।”
আবদুস শুককুর পাটোয়ারী
সহ-সভাপতি, চাঁদপুর জেলা বিএনপি
সাবেক উপজেলা চেয়ারম্যান, মতলব দক্ষিণ, চাঁদপুর
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com