
পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি’র (ইউপিএফ) ব্যাগিংসেকশনে সার লোড আনলোড ও পরিবহনের সময় সারবাহী
ট্রাক থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।এ ধরনের টাকা আদায় বন্ধে উদ্যোগ নিয়েছেন পলাশ
উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৭ অক্টোবর) সকালে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া
ফার্টিলাইজার পিএলসির ব্যাগিং সেকশনে উপস্থিত হয়ে
নেতাকর্মীরা শ্রমিক ও সার পরিবহনকারী ট্রাকচালকদের সঙ্গে কথা বলেন এবং অবৈধভাবে কাউকে কোনো অর্থ না দেওয়ারজন্য নির্দেশনা দেন।
নেতৃবৃন্দের দাবি, গত কয়েকদিন ধরে একটি চক্র কারখানার ব্যাগিং সেকশনের শ্রমিক ও সার পরিবহনকারী ট্রাকচালকদেরকাছ থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা করে অবৈধভাবে আদায় করে আসছিল।বিষয়টি জানতে পেরে তারা ওই টাকা আদায় বন্ধে উদ্যোগ নেন।
এ সময় নেতৃবৃন্দ শ্রমিক ও ট্রাকচালকদের উদ্দেশে বলেন, কেউ অবৈধভাবে টাকা দাবি করলে তাকে কোনো অর্থ না দিয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।প্রয়োজনে টাকা দাবিকারীকে আইনের হাতে তুলে দেওয়ার কথাও জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূঁইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিনচিশতি, সার কারখানার জিএম (প্রশাসন) ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এম এ বাসেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম ভূঁইয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণসম্পাদক আজিজুল ইসলাম এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, কারখানায় সার পরিবহন ও লোড-আনলোড কার্যক্রমে কোনো ধরনের অবৈধ অর্থ আদায়ের সুযোগ দেওয়া হবে না।এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com