৩১ তম জন্মদিনে জিএসএ নেতা আলফাত হোসেন
আজ ১১ সেপ্টেম্বর গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য ও সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. আলফাত হোসেনের ৩১তম জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের এক দরিদ্র পরিবারে নিজ পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।
দুই ভাই ও এক বোনের মধ্যে সর্বকনিষ্ঠ আলফাত হোসেনের শৈশব ও কৈশোর কেটেছে উপকূলীয় জনপদের প্রতিকূল পরিবেশে। মাত্র ক্লাস ফোরে প্রাইমারী জীবনে হারায়ি ফেলেন বাবাকে ২০০৬ সালের মাঝামাঝিতে পরপারে পাড়ি দেন বাবা আজগর আলী,একদিকে দরিদ্রতা অন্যদিকে বটগাছ হারানো নানা প্রতিকূলতা কাটাতে অল্প বয়সে শুরু করেন রাস্তার কাজ সহ নানা ধরনের হাতের কাজ, নিজের খাটুনির টাকা আর লেখাপড়ার প্রচন্ড ইচ্ছেশক্তি থাকায় লেখাপড়ার পাশাপাশি সাংবাদিকতার প্রতি আগ্রহ থেকে সাতক্ষীরা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক দক্ষিণের মশাল পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতায় হাতেখড়ি হয়।
পরবর্তীতে তিনি সামাজিক, রাজনৈতিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হন। ২০১৭ সালে রাষ্ট্র সংস্কার আন্দোলনে যোগদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের সূচনা ঘটে। পরে তিনি গণসংহতি আন্দোলনে যুক্ত হন। ২০২১ সাল থেকে সাতক্ষীরা জেলা সংগঠক হিসেবে গণসংহতি আন্দোলনের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন,২০২২ সালে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠাতা করেন।
বর্তমানে তিনি গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য এবং সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, কৃষি বিষয়ক গবেষণা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ভূমিকা রাখায় বাংলাদেশ কৃষক-মজুর সংহতির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জন্মদিন উপলক্ষে আলফাত হোসেন তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকা সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জন্মদিনে আলফাত হোসেনের শুভেচ্ছা বক্তব্য তিনি বলেন,আজ আমার জীবনের ৩১তম বছরে পদার্পণের দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার বাবা-মা, পরিবার, শিক্ষক, রাজনৈতিক সহযোদ্ধা, সাংবাদিকতা জীবনের সহকর্মী এবং সেইসব মানুষকে, যাঁরা আমার পথচলায় কোনো না কোনোভাবে সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন।
উপকূলের একটি সাধারণ ও দরিদ্র পরিবার থেকে আমার বেড়ে ওঠা। কৈশোরে সাংবাদিকতার হাতেখড়ি থেকে শুরু করে আজকের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড,প্রতিটি পর্যায়েই আমি সাধারণ মানুষের জীবন, তাদের সংগ্রাম এবং অধিকারবঞ্চনার খুব কাছ থেকে দেখেছি।
আমি বিশ্বাস করি, রাজনীতি মানুষের জন্য। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন, শ্রমিক তার শ্রমের ন্যায্য মূল্য পাবেন, উপকূলের মানুষ নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পাবেন—এই স্বপ্নই আমার রাজনৈতিক পথচলার অন্যতম প্রেরণা।
জন্মদিনে আমার কাছে সবচেয়ে বড় প্রত্যাশা কোনো ব্যক্তিগত অর্জন নয়; বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে পারা। আগামী দিনগুলোতে গণসংহতি আন্দোলনের সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে চাই।
আমার জন্মদিন উপলক্ষে যারা শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া জানিয়েছেন এবং জানাচ্ছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমার পথচলার শক্তি।
মানুষের অধিকার ও ন্যায়ের সংগ্রাম অব্যাহত থাকুক।
কৃষক-মজুর-শ্রমজীবী মানুষের ঐক্য আরও শক্তিশালী হোক।
পরিবর্তন সম্ভব—পরিবর্তন চাই।
সম্পাদক: তাওহীদ পাটোয়ারী মনির
প্রকাশক: তাহমিনা চৌধুরী অরিন
অফিস : ৫৫/এ, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা ১০০০
মোবাইল : 01518430640
ই-মেইল : info@ttvbangladesh.com