Dhaka post
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থ

Link Copied!

নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে তাসলিমা আক্তার (১৭) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সামির হোসেন (২০) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাত্র তিন মাস আগে তাদের বিয়ে হয়েছিল। রোববার দুপুরে উপজেলার চেরাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা উপজেলার চেরাগপুর গ্রামের নুরুন্নবীর মেয়ে।
জানা যায়, গত তিন মাস আগে বগুড়া জেলায় পারিবারিক ভাবে তার মেয়ে তাসলিমার বিয়ে হয়। আজ রোববার দুপুর ১টার দিকে স্বামী সামির হোসেনকে সঙ্গে নিয়ে বাবার গ্রামের বাড়িতে বেড়াতে আসে। পরে দুপুর আড়াইটার দিকে তাসলিমা তার আট বছর বয়সী ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। তার ছোট ভাই পুকুরের পাড়ে বসে ছিল। এ সময় তাসলিমা ও তার স্বামী গোসল করতে পানিতে নামেন। তারা দুজনই সাঁতার জানত না। সাঁতার না জানায় গোসল করার একপর্যায়ে পানির গভীরে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে তাসলিমার ছোট ভাই চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। উদ্ধারের পর তাসলিমাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং গুরুতর অসুস্থ অবস্থায় সামির হোসেনকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক। তিনি আরও বলেন এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।