Dhaka post
ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

বিশ্বজিৎ চক্রবর্তী , টাঙ্গাইল জেলা প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন শারদীয় দুর্গাপূজা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে টাঙ্গাইলের গোপালপুর থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) গোপালপুর থানা প্রাঙ্গনের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মো: হাবিবুল্লাহর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীর চন্দ্র চন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের সেক্রেটারি মো: রফিকুল ইসলাম (বাবলু), উপজেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ মো: হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি ফরহাদ আলী, গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিৎ দে (নিন্টু), সাধারণ সম্পাদক প্রলয় কুন্ডু, সিনি: সহ-সভাপতি রনজিৎ ঘোষ, সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তীসহ পূজা উদযাপন ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের হিন্দু প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ, সংবাদকর্মী ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা,পূজা মন্ডপে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তদারকি নিশ্চিতকরণ, পর্যাপ্ত আলোর সুব্যবস্থা, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের উপর কড়া নজরদারি, লোডশেডিং পরিস্থিতি এড়াতে জেনারেটর স্থাপন নিশ্চিতকরণ, যেকোনো প্রয়োজনে ও পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহীতকরণ, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন নিশ্চিতকরণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়।
এছাড়াও প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ পারস্পরিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

উপস্থিত বক্তারা দুর্গাপূজা চলাকালে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।