Dhaka post
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার।

রনজিৎ সরকার রাজ ,(দিনাজপুর) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত প্রশান্ত রায় ওই গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বাড়ি থেকে বের হওয়ার পর থেকে প্রশান্ত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বুধবার স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম থানা পুলিশের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । তবে প্রশান্তের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।