দীর্ঘ প্রায় দুই মাস পর স্বাভাবিক গতি ফিরতে শুরু করেছে নরসিংদীর শিল্পকারখানাগুলোতে।পাইপলাইনে গ্যাসের চাপ বৃদ্ধিতে শিল্পপ্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং সিএনজি পাম্প ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।আগামী এক থেকে দুই দিনের মধ্যে জেলাজুড়ে গ্যাস সরবরাহপুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জানা যায়, চলতি বছরের ২১ জুলাই কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট দেখা দেয়।সম্প্রতি ক্ষতিগ্রস্ত টার্মিনালটি পুরোপুরি মেরামত শেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করায় পরিস্থিতির উন্নতি ঘটতে শুরুকরেছে। গ্যাস সরবরাহ বৃদ্ধির ফলে নরসিংদী, মাধবদী ও চাউয়ালের ডাইং, টেক্সটাইল, স্পিনিং এবং সাইজিং মিলগুলোর মন্থর হয়ে পড়া চাকা আবার সচল হচ্ছে।স্থানীয় কারখানা শ্রমিকরা জানান, এতদিন গ্যাস সংকটে উৎপাদন সীমিত থাকায় মালিক ও শ্রমিক উভয়কেই অনিশ্চয়তারমুখে পড়তে হয়েছিল।চাপ বাড়ায় এখন কারখানাগুলো পূর্ণাঙ্গ উৎপাদনে ফেরার প্রস্তুতি নিচ্ছে, যা শ্রমিকদের কর্মসংস্থান রক্ষা ও পরিবহন খাতে স্বস্তি ফিরিয়ে আনবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, নরসিংদীর ম্যানেজার মো: মাকসুদুর রহমান জানান, পর্যাপ্ত গ্যাসেরচাপ না থাকায় এতদিন ওই অঞ্চলের ডাইং ও টেক্সটাইল খাত মারাত্মক ব্যাহত হচ্ছিল।তবে জাতীয় গ্রিড থেকে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় গ্যাস সরবরাহ নিশ্চিত হলেশিল্পকারখানাগুলো আগের মতো পুরোদমে উৎপাদনে ফিরতে পারবে।
নীলফামারী ডিমলা ইয়াবাসহ যুব আটক হাবিবুর রহমান ডিমলা (নীলফামারী) প্রতিনিধি নীলফামারী ডিমলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট মোটরসাইকেল, স্মার্টফোন ও নগদ টাকাসহ মোস্তাকিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে…
দিনাজপুরের বীরগঞ্জে ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএসডিও-থাইভ প্রকল্পের আয়োজনে এবং হেক্স/ইপার-এর সহযোগিতায়…
মাছের উৎপাদন বাড়াতে ডিমলার ১৩ জলাশয়ে পোনা অবমুক্ত (নীলফামারী) প্রতিনিধি: ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য…
*পাওয়া না পাওয়ার গল্প* *মাধুরী ব্যানার্জী* স্টেশনটার নাম ছিল শালবনি। ছোট্ট স্টেশন, দু’পাশে কাশফুলের সারি, আর দূরে লাল মাটির পথটা হারিয়ে গেছে শালবনের ভিতর। প্রতিদিন বিকেল পাঁচটার ট্রেনে এসে দাঁড়াত…
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের পাশের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়ার আসর বসানোর অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের অভিযানে বাধা দিতে গিয়ে ধাক্কাধাক্কির ঘটনায় অতিরিক্ত…
নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। এতে পথচারী, শিক্ষার্থী ও চাকরিজীবীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাশাপাশি অন্ধকারের সুযোগে চুরি-ছিনতাইসহ অপরাধের আশঙ্কাও বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। ঘোড়াশাল পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। প্রায় ২৭ দশমিক ৫ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভার অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে সড়কবাতির সংকট। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ অনেক সড়ক ও এলাকায় দীর্ঘদিন ধরে বাতি নষ্ট হয়ে থাকলেও তা সংস্কার বা নতুন বাতি স্থাপনে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সরেজমিনে দেখা যায়, পলাশ বাসস্ট্যান্ড থেকে ঘোড়াশাল বাইপাস (চিনিশপুর রোড) এবং ঘোড়াশাল বাসস্ট্যান্ড থেকে ঘোড়াশাল জুট মিল পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার প্রধান সড়কের বিভিন্ন অংশে পর্যাপ্ত সড়কবাতি নেই। এছাড়া পলাশ সার কারখানা রোড, কে-অপারেটিভ স্কুলের রাস্তা, উত্তর চরপাড়া পোস্ট অফিস সড়ক, বাংলা জুট মিল থেকে মাদ্রাসা এবং মিয়াপাড়া থেকে সড়কসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায়ও সড়কবাতির সংকট রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, পৌর এলাকায় প্রায় ৩ হাজার সড়কবাতি থাকলেও এর মধ্যে প্রায় দেড় হাজার বাতি দীর্ঘদিন ধরে নষ্ট ও অকেজো হয়ে পড়ে আছে। ফলে সন্ধ্যার পর বিভিন্ন সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা এসব রাস্তা দিয়ে চলাচলে নিরাপত্তাহীনতায় ভোগেন। অন্ধকারের সুযোগ নিয়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, পৌর এলাকায় থাকা সড়কবাতির মধ্যে অনেক বাতি দীর্ঘদিন ধরে নষ্ট। কোথাও বাতি থাকলেও দিনের বেলায় জ্বলে এবং রাতে বন্ধ থাকে—এমন সমস্যাও রয়েছে। আবার কিছু এলাকায় বাতি চুরি যাওয়ার ঘটনাও ঘটছে। এদিকে, ঘোড়াশাল পৌরসভার সড়কবাতি পরিদর্শক মোহাম্মদ জাহান জানান, পৌরসভার বিভিন্ন এলাকায় সড়কবাতি মেরামত ও নতুন বাতি স্থাপনের কাজ চলমান রয়েছে। তবে গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল চুরির কারণে কাজের ব্যাঘাত ঘটছে। স্থানীয়রা দ্রুত নষ্ট সড়কবাতি মেরামত, প্রয়োজনীয় স্থানে নতুন বাতি স্থাপন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে পৌর এলাকার সড়কগুলো আলোকিত করার দাবি জানিয়েছেন।
পাঁচবিবিতে ফলজ গাছ কর্তণ ও উঠানের বেড়া ভেঙে ফেলার অভিযোগ জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে এক ব্যক্তির বসতবাড়ির উঠানের বেড়া ভাঙচুর এবং ফলজ গাছ কেটে ফেলায়…
সারাদেশ থেকে খোঁজা হচ্ছে তরুণ উদ্যোক্তা...! তাওহীদ পাটোয়ারী মনির দেশব্যাপী শুরু হচ্ছে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচি! দেশের তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি করতে বাংলাদেশ ব্যাংক নিয়ে এলো…
ইয়েমেনে হাজার কোটি ডলার ঢালার পরও কেন সৌদি ও আমিরাতের বানানো ছায়া বাহিনীগুলো হুতিদের সামনে মুখ থুবড়ে পড়ল? ইয়েমেন সংকটের পেছনের এই অপ্রিয় ও নির্মম গল্পটা একটু গভীরে গিয়ে বোঝা…