Dhaka post
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ

আইডিয়া ফেস্টে চ্যাম্পিয়ন শেকৃবি ছাত্রদল নেতা মোহাইমিনুল ও তার দল।

অক্টোবর ১৯, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ণ

আইডিয়া ফেস্টে চ্যাম্পিয়ন শেকৃবি ছাত্রদল নেতা মোহাইমিনুল ও তার দল। তাওহীদ পাটোয়ারী মনির জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতা আইডিয়া ফেস্ট ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়…

ঢাবি’র ৯৮টি গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনার উপর গুরুত্বারোপ

অক্টোবর ১৯, ২০২৬ ৯:২১ পূর্বাহ্ণ

ঢাবি’র ৯৮টি গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনার উপর গুরুত্বারোপ তাওহীদ পাটোয়ারী মনির বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮টি গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক ও সহ-প্রকল্প…

মদনে নবাগত ইউএনও সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত,

অক্টোবর ১৯, ২০২৬ ৯:১০ পূর্বাহ্ণ

নেত্রকোনার মদন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদেরের সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের নিয়ে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার…

পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ সভা অনুষ্ঠিত।

অক্টোবর ১৯, ২০২৬ ৯:০৬ পূর্বাহ্ণ

ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রু ইন্টারজেনারেশনাল গ্রুপস্ ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ প্রকল্প আওতায় নরসিংদীর পলাশে প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৯…

জাতি-ধর্ম-     বর্ণের বিভেদ নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় সরকার: মঈন খান

অক্টোবর ১৯, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার দেশে জাতি, ধর্ম ও বর্ণের মধ্যে কোনো ধরনের বিভেদ হতে দেবে না। আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি পরিচয় ও আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। রোববার (১৮ অক্টোবর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার পলাশ বাজার সর্বজনীন দুর্গামন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পৃথিবীতে মা দুর্গার আগমনের মধ্য দিয়ে অন্যায়, অনিয়ম ও অশুভ শক্তির বিনাশের যে বার্তা পাওয়া যায়, তা থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। সমাজ থেকে সব ধরনের অন্যায়, অনিয়ম ও অশুভ কার্যকলাপ দূর করে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতবিনিময় শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন মন্ত্রী। এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বেলাবোতে ১৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,  রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ। 

অক্টোবর ১৯, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ণ

নরসিংদীর বেলাবোতে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ উজ্জ্বল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে  পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর সহযোগীরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১০টা ২৫ মিনিটে বেলাবো থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নবী হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে উজ্জ্বল মিয়াকে আটক করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যরা কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া চরকাশিমনগর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তাঁর কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪৬ হাজার ৫০০ টাকা। এ ছাড়া তাঁর ব্যবহৃত কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন পালসার এনএস ১৬০ সিসির একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানুল্লাহ জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল মিয়া ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তাঁর হেফাজতে রাখা হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে। এ ঘটনায় বেলাবো থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সবাই যখন ঘুমে, বালুখালী হরি মন্দিরের নিরাপত্তায় জেগে আনসার-ভিডিপি…

অক্টোবর ১৯, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ণ

সবাই যখন ঘুমে, বালুখালী হরি মন্দিরের নিরাপত্তায় জেগে আনসার-ভিডিপি... নিজস্ব প্রতিবেদক উখিয়া কক্সবাজার। গভীর রাত। চারদিকে নীরবতা। দিনের উৎসবমুখর পরিবেশ শেষে যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়েছেন, তখনও সজাগ রয়েছেন আনসার-ভিডিপির…

নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

অক্টোবর ১৮, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ

নওগাঁর পোরশায় দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে এক পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রুপার নূপুর, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দুই…

নওগাঁর মহদেবপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ফজলে হুদা এমপি

অক্টোবর ১৮, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ

নওগাঁর মহদেবপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ফজলে হুদা এমপি উজ্জ্বল কুমার ,নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁর মহাদেবপুরে শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা…

সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার

অক্টোবর ১৮, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ

সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়নের ৩,৪,৫ নং ওয়ার্ডের রোদগ্রাম,নিশ্চিন্তপুর,…

1 … 38 39 40 41 42 … 169